মগবাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

মগবাজারে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ফন্ট সাইজ:

রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অগ্নিকাণ্ডে নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের ডম ইনো প্রপার্টিজ লিমিটেডের একটি ভবনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার সংবাদ পেয়েছি আমরা। ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।