ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া ৬১ রানে তিন উইকেট হারিয়েছে। হাসান মাহমুদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ৩৭ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার জ্যাক ওয়েদারাল্ড। এরপর একই বোলারের শিকার হন আরেক ওপেনার ট্রাভিস হেড, ৩৯ বলে ২২ রান করে বোল্ড হন তিনি। দীর্ঘ ৪১৯ দিন পর টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের দেখা পান হাসান।
দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে আসেন স্টিভ স্মিথ। তিনি একবার জীবন পান, ইনিংসের ১৭তম ওভারে স্লিপে তার ক্যাচ ফসকে যায় তানজিদ হাসান তামিমের হাত থেকে। এরপর তৃতীয় উইকেট হিসেবে ফেরেন মার্নাস লাবুশেন, ইবাদত হোসেন চৌধুরীর বলে স্লিপে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
বর্তমানে ক্রিজে রয়েছেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন।
এই টেস্টে বাংলাদেশ একাদশে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম, আর ৫ বছর পর দলে ফিরলেও একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের।
৬১ রানে তিন উইকেট নেই অস্ট্রেলিয়ার
স্পোর্টস ডেস্ক
খেলা
১ ঘন্টা আগে
১৩ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬, ৮ঃ২১ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
