আগস্টের শেষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দলের আসার কথা থাকলেও তা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। বিসিবির পরিকল্পনা অনুযায়ী ১ থেকে ১৩ সেপ্টেম্বর এই সিরিজ হওয়ার কথা থাকলেও ঠিক একই সময়ে অর্থাৎ ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হতে যাওয়া এই সিরিজের সূচি বিসিসিআইয়ের সাথে আলোচনা করেই চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন এসিবি প্রধান নির্বাহী নাসিব খান। ফলে নির্ধারিত সময়ে ভারতের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হলো। দুই সিরিজ খেলতে হলে এখন বিসিবিকে সূচিতে নতুন পরিবর্তনের অপেক্ষায় থাকতে হবে। ২০২২ সালের পর থেকে ভারতীয় দল আর বাংলাদেশ সফরে আসেনি।
আরও পড়ুন:
রোনালদোর ‘আর্জেন্টাইন’ জামাই হওয়ার গল্প
