পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প পরিদর্শন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি ঈশ্বরদী বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে মন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. জাহেদুল হাসান, রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পরিচালক (পিডি) ড. মো. কবির হোসেন, পাবনার জেলা প্রশাসক (ডিসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ সুপার (এসপি) আবু আশ্রাফ।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার ও ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
