জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চলতি অর্থবছরের প্রথম মাসে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৩২ শতাংশে নেমেছে। আগের মাস জুনে এ হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত দুই খাতেই মূল্যস্ফীতি কমেছে। মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ১৬ শতাংশে।
জুনে এ হার ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি জুলাইয়ে হয়েছে ৯ দশমিক ২৮ শতাংশ। আগের মাসে এ হার ছিল ৯ দশমিক ৬১ শতাংশ। বিবিএসের পরিসংখ্যানে দেখা গেছে, শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি কিছুটা বেশি। জুলাইয়ে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। শহরাঞ্চলে এ হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।
