রামেকে ডেঙ্গুতে একজনের মৃত্যু চিকিৎসাধীন ২১

ফন্ট সাইজ:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মৃত দেলোয়ার হোসেনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শেখ শামীম আহমেদ জানিয়েছেন, গত ৮ই আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেলোয়ার হোসেন। তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এরমধ্যে গেল ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১১ জন।