সিলেটে শায়খ নাসির উদ্দিন গুরুতর অসুস্থ

সিলেটে শায়খ নাসির উদ্দিন গুরুতর অসুস্থ

ফন্ট সাইজ:

বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেট জেলা আমীর ও কেন্দ্রীয় নেতা জামিয়া ইসলামিয়া দারুল হাদিস শাহ গাজী সৈয়দ বুরহান উদ্দিন (রহ.) মাদ্রাসা বুরহানাবাদ, কুশিঘাট, টুলটিকর, সিলেটের প্রতিষ্ঠাতা মুহতামিম ও শায়খুল হাদিস, আলহাজ হযরত মাওলানা শায়খ নাসির উদ্দিন গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানী ঢাকাস্থ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হুজুরের আশু রোগমুক্তির জন্য দেশ ও বিদেশে অবস্থানরত ছাত্র, ভক্ত, শুভাকাঙ্ক্ষী, নির্বিশেষে সকলের কাছে তার পরিবারের পক্ষ থেকে তার ছেলে মাওলানা তাওসিফুর রহমান দোয়া কামনা করেছেন।

এদিকে হুজুরের সুস্থতার জন্য সিলেট নগরীর ৩৩নং ওয়ার্ডে শাহপরাণ থানাধীন ধনকান্দি হযরত হালিমা-সাদিয়া (রা.) দাওরায়ে হাদিস বালিকা মাদ্রাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। এদিকে গতকাল ঢাকার ওই হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।