হাল সময়ের ব্যস্ত গায়ক সামজ নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। গানটির শিরোনাম ‘যাও পাখি যাও’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সামজ।
ফারহান আহমেদ রিফাতের নির্দেশনায় এতে মডেল হয়েছেন সাব্বির আহমেদ ও আফ্রা নিশাত সুবর্ণা। ধ্রুব মিউজিক স্টেশন থেকে গানটি প্রকাশ হবে আসছে বৃহস্পতিবার। সামজ বলেন, গানটি বেশ ভিন্নধর্মী। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।
আরও পড়ুন:
সরব সুনেরাহ
