নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত শরিফপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জয়রামপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানাগেছে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান আলম আলী। তিনি জয়রামপুর এলাকার তোতা মিয়ার ছেলে। শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আলম আলী দুইবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক মামলার আসামি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
