ইয়েমেনের আল-মাকহা ও মারিবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের আল-মাকহা ও মারিবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

ফন্ট সাইজ:

ইয়েমেনের আল-মাকহা এবং মধ্যাঞ্চলের মারিব শহরে নতুন করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের সশস্ত্র বাহিনী এই তথ্য জানায়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এর আগের দিন আল-মাকহা (মোচা) শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩০ জন আহত হন। ওই হামলায় শহরের বন্দর এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া সোমবার শাবওয়া প্রদেশে হুথিদের ড্রোন হামলায় সরকারি বাহিনীর দুই সেনা নিহত ও সাতজন আহত হন। এর জবাবে ইয়েমেন সরকারের বাহিনী পূর্ব আল-জাওফ, উত্তর-পশ্চিম সাদা এবং মারিবের আল-তিবাস এলাকায় হুথিদের বিভিন্ন অবস্থানে পাল্টা আক্রমণ চালায়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেনের এই দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে নতুন করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে এবং পাল্টাপাল্টি এসব হামলায় গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন