চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ১৫

ফন্ট সাইজ:

চাঁদপুরের শাহরাস্তিতে বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। মঙ্গলবার সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, আব্দুল ওহাব (৪৫), কামাল (৪০) ও শোভন (৩৫)। বাকি একজনের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, শাহরাস্তির বানিয়াচোঁ এলাকায় ঢাকাগামী ‘আল-আরাফাহ’ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দু’টি সড়কের ওপর ছিটকে পড়লে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ‘ওভারটেকিংয়ের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ। আহতদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন