মেহেন্দিগঞ্জে জিপিএ-৫ পেলেন সাংবাদিকপুত্র মিতুল

মেহেন্দিগঞ্জে জিপিএ-৫ পেলেন সাংবাদিকপুত্র মিতুল

ফন্ট সাইজ:

বরিশালের মেহেন্দিগঞ্জে জিপিএ-৫ পেয়েছেন সাংবাদিকপুত্র আমিনুল ইসলাম (মিতুল)। ২০২৬ সালের এসএসসি (বিজ্ঞান বিভাগ) থেকে উপজেলার পাতারহাট সরকারি মডেল মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে এই ফলাফল অর্জন করেন। মিতুল দৈনিক ‘মানবজমিন’ পত্রিকার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মনির দেওয়ান ও জীবন নাহার দম্পতির ছেলে। তার মা জীবন নাহার পেশায় একজন শিক্ষিকা। তার এই সাফল্যে পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যৎ জীবনে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবা করতে চায় মিতুল। মিতুলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক মঙ্গল কামনায় তার পিতা-মাতা, শিক্ষক ও স্বজনরা সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন