দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ নিহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ নিহত

ফন্ট সাইজ:

জামালপুরে সড়কের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী (৪৬) গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছামিউল জামালপুর জজ আদালতের ইসলামপুর কোর্টে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন।

তিনি নেত্রকোণা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। তিনি ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে করে জামালপুরে কর্মস্থলে ফিরছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় একটি ট্রাকের চাকা ফুটো হয়ে যায়। পরে ট্রাকটি সড়কের উপর রেখে চালক ও হেলপার ঘুমিয়ে পড়েন। ভোরে পেছন থেকে আসা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছামিউল প্রাণ হারান। জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন