চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের কার্যক্রম উদ্বোধন

চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের কার্যক্রম উদ্বোধন

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংক (পিএলসি) চন্দ্রগঞ্জ উপশাখার উদ্যোগে ‘ক্যাশলেস কার্যক্রম’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ‘এক দেশ এক কিউআর’ (ইধহমষধ ছজ) ধারণাকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম। চন্দ্রগঞ্জ উপশাখার শাখা প্রধান মোহাম্মদ জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেনÑ স্বপ্না দাস চৌধুরী, সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান চৌমুহনী শাখা, আলাইয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান, লক্ষ্মীপুর জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার। এ ছাড়া উপস্থিত ছিলেনÑ চন্দ্রগঞ্জ একতা সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর নুর, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকদের আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক ডিজিটাল প্রযুক্তির প্রসারে নিরলসভাবে কাজ করছে। ‘বাংলা কিউআর’ ব্যবস্থার মাধ্যমে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে ডিজিটাল লেনদেন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন