ফুলবাড়ীয়া উপজেলা জামায়াতের আমীরসহ ৩ জন কারাগারে

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে দ্বন্দ্বে হামলার মামলায় তিন জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত রোববার ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজিরা দিতে গেলে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। কারাগারে পাঠানো আসামিরা হলেনÑ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুর রাজ্জাক ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল মজিদ। আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান ৩ জনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও গ্রামের আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার অপরাধ আইনে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মামলায় ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসান মিলনের ভাইসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলার নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় অপর আসামিদের মধ্যে সংসদ সদস্যের ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আদালতের এ আদেশকে কেন্দ্র করে ফুলবাড়ীয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন