বিচার চাইলেন মা নীলা চৌধুরী

সালমান শাহ হত্যা মামলা

বিচার চাইলেন মা নীলা চৌধুরী

ফন্ট সাইজ:

নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সিআইডি’র কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে, ডনের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া জানালেন সালমান শাহ’র মা নীলা চৌধুরী।

তিনি মানবজমিনকে বলেন, সালমান শাহ আমার সন্তান। সে সব সময় আমার বুকের মধ্যে আছে, সারা জীবন থাকবে। তিনি আরও বলেন, তাকে হত্যা করা হয়েছে। আর সালমান হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই ডন। সালমানের মৃত্যুর পর সে আমাকে নানাভাবে অপমান করেছে এবং আমার ছেলের নামে অনেক মিথ্যা অপবাদ দিয়েছে। এবার সে গ্রেপ্তার হয়েছে। সব প্রমাণ একদিন হবে। তিনি আরও বলেন, আল্লাহ্র কাছে কৃতজ্ঞতা ও বর্তমান সরকারের প্রতি আমার আস্থা আছে। সালমান হত্যার সঙ্গে জড়িত সামিরাসহ সবাইকে গ্রেপ্তার করা হোক। সবাইকে গ্রেপ্তার করা হলে আসল তথ্য বেরিয়ে আসবে বলে আমার বিশ্বাস। আমি আশা করি, আমি আমার সন্তান হত্যার বিচার একদিন পাবোই। এজন্যই হয়তো বেঁচে আছি আমি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন