বলিউডে তারকাদের পারিশ্রমিক নেয়ার সমীকরণ বদলে যাচ্ছে। সিনেমার জন্য মোটা অঙ্কের ফি না নিয়ে, প্রজেক্টের লভ্যাংশ এবং স্বত্বাধিকার অংশীদার হওয়ার পথ বেছে নিচ্ছেন তারা। এবার সেই পথে হাঁটতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নতুন একটি সিনেমায় অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হচ্ছেন তিনি। ফলে শুরুতে শ্রদ্ধা কোনো পারিশ্রমিক পাবেন না। তবে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি ও বক্স অফিসের লাভের অংশ পাবেন।
নতুন ট্রেন্ডে শ্রদ্ধা কাপুর
বিনোদন ডেস্ক
১১ আগস্ট (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
