মুম্বইয়ে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে চলচ্চিত্র পরিচালক গ্রেপ্তার

মুম্বইয়ে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে চলচ্চিত্র পরিচালক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

মুম্বইয়ে ৩৩ বছর বয়সী এক অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৭৩ বছর বয়সী চলচ্চিত্র পরিচালক শাকিল নূরানিকে। অভিযোগ আছে, আসন্ন একটি চলচ্চিত্র নিয়ে আলোচনা করার কথা বলে ওই অভিনেত্রীকে মুম্বইয়ের মালওয়ানি এলাকায় নিজের বাড়িতে ডেকে নেন শাকিল নূরানি। সেখানে তিনি অভিনেত্রীকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশের কাছে করা অভিযোগ অনুযায়ী, নূরানি ওই অভিনেত্রীকে মাদকজাতীয় কোনো পদার্থ খাওয়ান এবং পরে তাকে হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগের পর শাকিল নূরানিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। তাকে বোরিভালি হলিডে কোর্টে তোলা হয়।

আদালত তাকে ১২ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। শাকিল নূরানি ১৯৯৯ সালের ‘বড়ে দিলওয়ালা’ এবং ২০০০ সালের ‘জোরু কা গুলাম’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে চিত্রনাট্য লেখা, প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন