বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপি’র নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি তার সাংগঠনিক কার্যক্রমের সূচনা করেন। মাজার জিয়ারত শেষে মাজার মসজিদ প্রাঙ্গণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপি’র সহ- সভাপতি জিয়াউল গনি আরিফিন জিল্লুর, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, জিয়াউল হক জিয়া, আমির হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপি’র সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাদিকুর রহমান সাদিক, ডা. আশরাফ আলী, নুরুল মুমিন খোকন, আফজাল উদ্দিন, আব্দুল হাকিম, আব্দুর রহিম মল্লিক প্রমুখ।
