মীরসরাইয়ে হাত-পা বেঁধে ডাকাতি, স্বর্ণালংকার লুট

ফন্ট সাইজ:

চট্টগ্রামের মীরসরাইয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে বেঁধে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ২টার দিকে উপজেলার ১২নং খৈয়াছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড দুয়ারু গ্রামের হাজী শফি আহম্মেদ মিস্ত্রি বাড়ির গিয়াস উদ্দিনের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল প্রায় ১ ভরি স্বর্ণের অলংকার ও ১ লাখ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানান পরিবারের সদস্যরা। ঘরের মালিক গিয়াস উদ্দিন জানান, শনিবার রাত ২টার দিকে বেলকনির দরজা ভেঙে ঢুকে প্রথমে আমার ঘরে ঢুকে আমার হাত-পা-মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল। তারা মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ছিল।

ডাকাতদের হাতে রিভলবার, চাপাতি ও বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা ঘরে থাকা কাপড় ও দড়ি দিয়ে হাতমুখ বেঁধে ফেলে। পরে ঘরে থাকা আমার স্ত্রী ও মেয়ের প্রায় ১ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা, মোবাইল ফোন ও ঘড়ি নিয়ে যায়। তিনি আরও জানান, আমার ছোট্ট নাতি কান্না করলে তার গলায় ছুরি ধরে এবং বলে যদি ঝামেলা করস গলায় ছুরি চালিয়ে দিবো। এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন