দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন অভিনেতা হাসান মাসুদ। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পাওয়া এ অভিনেতা এখন নিজেকে গুটিয়ে নিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, নিজেকে আসলে গুটিয়ে নিয়েছি। এখন আর অভিনয় করি না। একটা পরিবর্তন এসেছে আমার জীবনে।
সেই কারণেই এখন শুধুমাত্র বিজ্ঞাপনের কাজ পেলে করি। একটু ধার্মিক হয়ে গিয়েছি। হজও করেছি এ বছর।
আরও পড়ুন:
নানা আয়োজনে শুরু হচ্ছে ‘ছোটকাকু উৎসব’
