ভারতের বিনোদন জগতেও একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। সম্প্রতি অভিনেত্রী অভিকা গোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এবার ডেঙ্গুর কবলে পড়লেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের শারীরিক পরিস্থিতির আপডেট ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। তিনি জানান, ভালো থাকার চেষ্টা করছেন। পাশাপাশি সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্বরা।
আরও পড়ুন:
‘আইন ও গঠনতন্ত্রসম্মত নির্বাচন চাই’
