হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ শিশু।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৫ জন শিশু নিশ্চিত হামে এবং ৯৮৮ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৮ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪২ জন।

গত ১৫ই মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৭৫ শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৮ জনসহ মোট ৮৭৩টি শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০ শিশু এবং নিশ্চিত আক্রান্ত ১৭ হাজার ১১৫ শিশু। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ১৮ হাজার ৩৮২ শিশু রোগীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন