পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী-সেটেলারদের তাণ্ডব

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী-সেটেলারদের তাণ্ডব

ফন্ট সাইজ:

অধিকৃত পশ্চিম তীরজুড়ে শুক্রবার (৭ আগস্ট) ফিলিস্তিনিদের ওপর নতুন করে হামলা, ধরপাকড় ও অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী ও সেটেলাররা। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াফা জানিয়েছে, নাবলুসের পূর্বে বেইত দাজানে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় তিন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ সময় তাদের মারধর করা হয়েছে।

রিপোর্ট, বেথলেহেমের দক্ষিণ-পূর্বে আবু নুজাইম এলাকায় বসতি স্থাপনকারীরা গুলি চালালে এক ফিলিস্তিনি আহত হন। তাকে উদ্ধারে একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছালে সেটির ওপরও হামলা চালানো হয়। সেখানে অ্যাম্বুলেন্সের কর্মীদের পেপার স্প্রে করা হয়েছে।
এদিকে জেনিনের দক্ষিণে আনজা এলাকায় একটি ফিলিস্তিনি পরিবারের বাড়িতে অভিযান চালিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। এ ছাড়া নাবলুসের পূর্বে বেইত ফুরিক এলাকায় আরেক ফিলিস্তিনিকে মারধরের পর গ্রেপ্তার করা হয়েছে।

ওয়াফার প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর জর্ডান উপত্যকা এবং রামাল্লার আশপাশের এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও বসতিতে হামলা চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা।

অন্যদিকে বেথলেহেম, জেনিন, কালকিলিয়া, তুবাসসহ বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি চেকপয়েন্ট বসিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী।
২০২৬ সালে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)-এর তথ্য অনুযায়ী, জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত চলতি বছরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলায় প্রায় ৮৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন