রোমে বিমানের যান্ত্রিক ত্রুটিতে আটকা ২৫৬ যাত্রী, ঢাকা থেকে যাচ্ছে প্রকৌশলী-যন্ত্রাংশ
ফাইল ফটো

রোমে বিমানের যান্ত্রিক ত্রুটিতে আটকা ২৫৬ যাত্রী, ঢাকা থেকে যাচ্ছে প্রকৌশলী-যন্ত্রাংশ

ফন্ট সাইজ:

কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণের পর গ্রাউন্ডেড করা হয়েছে। এতে থাকা ২৫৬ যাত্রী দীর্ঘ সময় ধরে দুর্ভোগে পড়েছেন। প্রায় আট ঘণ্টা উড়োজাহাজে অবস্থানের পর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন একজন যাত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তা জানান, রোমে অবতরণের পর উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা করা হয়। পরে যান্ত্রিক ত্রুটির কারণে এটি গ্রাউন্ডেড করা হয়। ত্রুটি মেরামত না হওয়া পর্যন্ত উড়োজাহাজটির উড্ডয়ন সম্ভব নয়।
বিমান সূত্রে জানা গেছে, উড়োজাহাজটির ত্রুটি মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী ও প্রয়োজনীয় যন্ত্রাংশ রোমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৌশলীরা সেখানে গিয়ে উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ করবেন।

 আটকে থাকা একজন যাত্রী বলেন, দীর্ঘ সময় তারা বিমানের ভেতরেই ছিলেন। পরে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে তাঁদের বিমান থেকে নামিয়ে হোটেলে নেওয়া হচ্ছে। ওই যাত্রী আরও বলেন, বাংলাদেশ সরকারের একটি বিমান বিদেশের বিমানবন্দরে সমস্যায় পড়ার পরও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তারা প্রত্যাশিত সহযোগিতা পাননি। এ কারণে ঢাকা থেকে প্রকৌশলী ও যন্ত্রাংশ পাঠিয়ে উড়োজাহাজটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।
 এদিকে আটকে পড়া যাত্রীদের জন্য খাবার ও আবাসনের ব্যবস্থা এবং বিকল্প ফ্লাইটের বিষয়ে কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে উড়োজাহাজটি ঠিক কখন মেরামত হয়ে ঢাকার উদ্দেশে রওনা হতে পারবে, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে রাত ১টায় ঢাকা থেকে টরন্টোর উদ্দেশে বিমানের আরেকটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে, যার পূর্বনিধারিত ফ্লাইট ছিল রাত ২টা ২০ মিনিট। ওই ফ্লাইটের যাত্রীদের রাত ৯টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন