পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তিকে কাগুজে বলে উল্লেখ করেছেন ইরানের সংসদ সদস্য ইব্রাহিম রেজায়ি। তিনি বলেছেন, এই চুক্তির মাধ্যমেও সৌদি নিরাপদ থাকবে না। একই সঙ্গে তিনি রিয়াদকে নিজেদের নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির এই সদস্য বলেন, ‘সৌদিদের বুঝতে হবে, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি কাগুজে চুক্তি তাদের নিরাপত্তা এনে দেবে না। ঠিক যেমন বছরের পর বছর একতরফাভাবে আমেরিকানদের ওপর নির্ভর করেও তারা নিরাপত্তা পায়নি।’
রেজায়ি আরও বলেন, ‘আপনাদের নীতি পরিবর্তন করুন, যাতে অন্যদের কাছে নিরাপত্তার জন্য হাত পাততে না হয়।’
শুক্রবার মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

Salim Mridha
১ ঘন্টা আগেপাকিস্তান একটা নিউক্লিয়ার পাওয়ার, তার ফাইটার বিমান এবং ক্ষেপনাস্ত্রের সক্ষমতা ইন্ডিয়া টের পাইছে,তুরস্ক ইতোমধ্যে অস্ত্রে বিশেষ করে ড্রোন শিল্পে ব্যপক উন্নতি করেছে,সৌদি আরব ইকোনমিক এ অনেক পাওয়ার। তিনটা দেশ যদি কার্যকর জোট করে তাহলে ইরানের না ইসরায়েলের জন্য নরকের দরজা খুলে যাবে।