রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতার বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতার বৃক্ষরোপণ কর্মসূচি

ফন্ট সাইজ:

রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমানের উদ্যোগে শুক্রবার রাজধানীর নয়াপল্টনের সড়ক বিভাজকে বৃক্ষরোপণ করেন তারা।

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান জানান, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান সবাইকে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনাব অলী উদ্দিন বাবলু, মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জনাব দেলোয়ার হোসেন এবং শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনাব সজল হোসেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন