নেপাল থেকে যা বললেন অপু

নেপাল থেকে যা বললেন অপু

ফন্ট সাইজ:

নেপালের পাহাড়ঘেরা লোকেশনে চলছে ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন সিনেমা ‘শিকার’র শুটিং। সেই ব্যস্ততার মাঝেই বৃহস্পতিবার হঠাৎ ফেসবুক লাইভে এসে ভক্তদের সঙ্গে কথা বলেন তিনি। কেন এখন আগের মতো সিনেমায় নিয়মিত নন, ব্যক্তিজীবন, সমালোচনা, ব্যবসা এবং নতুন সিনেমা- সব বিষয়েই খোলামেলা কথা বলেন অপু। তিনি জানান, ছেলে বড় হচ্ছে। তাই এ মুহূর্তে ক্যারিয়ারের চেয়ে তার পড়াশোনা ও ভবিষ্যৎই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। টানা ২০-২৫ দিনের শুটিং করলে সন্তানের পাশে থাকা সম্ভব হয় না। এ কারণেই এখন তিনি ফটোশুট, ব্র্যান্ড প্রমোশন ও শোরুম উদ্বোধনের মতো স্বল্প সময়ের কাজ করছেন। পাশাপাশি নিজের বিউটি পার্লার ও অনলাইন পোশাকের ব্যবসাও দেখাশোনা করছেন। ভক্তদের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, একজন শিল্পী তার কাজের মধ্যদিয়েই বেঁচে থাকেন। তাই আমাকে নিয়ে বিভক্ত না হয়ে ভালোবাসা ও সমর্থন বজায় রাখার আহ্বান রইলো।

সমালোচনা প্রসঙ্গে অপু বলেন, একজন মানুষের কোনো কাজ করলেই সেটিকে নেতিবাচকভাবে দেখা ঠিক নয়। দুই দশকের বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতায় আমি জানি কীভাবে নিজেকে উপস্থাপন করতে হয়। তার ভাষ্য, একসময় যেসব কাজ নিয়ে তাকে সমালোচনা করা হতো, এখন সেগুলোই অনেক শিল্পী করছেন। নতুন সিনেমা ‘শিকার’ নিয়েও আশাবাদী এই অভিনেত্রী। তিনি বলেন, পরিচালক রোমানের নির্মাণে নতুন নায়ক পলাশকে নিয়ে বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী-কলাকুশলীদের সমন্বয়ে সুন্দর পরিবেশে শুটিং চলছে।

আরও পড়ুন:
শীর্ষে আলিয়া

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন