শর্বরীর চ্যালেঞ্জ

শর্বরীর চ্যালেঞ্জ

ফন্ট সাইজ:

ছবির সাফল্যের রেশ না কাটতেই নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত বলিউড অভিনেত্রী শর্বরী। নতুন কাজের ফাঁকেই ফিরে দেখলেন সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’র সাফল্য। মুক্তির কয়েক সপ্তাহ পরও প্রেক্ষাগৃহে ছবির দাপট দেখে এখনো যেন বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী। শর্বরীর কথায়, এই সময়ে দাঁড়িয়ে কোনো ছবি টানা এত দিন প্রেক্ষাগৃহে দর্শক টানবে- তা আগে থেকে অনুমান করা প্রায় অসম্ভব। তবে মুক্তির প্রথম কয়েক দিন মোটেই নিশ্চিত ছিলেন না তিনি। দীর্ঘদিনের পরিশ্রমের ফল কী হবে, সেই উদ্বেগ ছিল গোটা টিমের মধ্যেই। কিন্তু শর্বরী বরাবরই আশাবাদী।

তার বিশ্বাস ছিল, ছবি একসময় না একসময় দর্শকের নজর কাড়বেই। অভিনয়ের পাশাপাশি শর্বরীর ফ্যাশন সচেতনতাও সময়ের সঙ্গে পাল্টেছে। তিনি বলেন, আগে নতুন কিছু পড়তে বা করতে দ্বিধা থাকলেও এখন সেই সংকোচ নেই। পরীক্ষা-নিরীক্ষা করতে ভালো লাগে, তবে নিজের স্বকীয়তা বজায় রেখেই। ফ্যাশন কখনো মুখোশ নয়, বরং ব্যক্তিত্বেরই স্বাভাবিক প্রকাশ। পর পর সফল ছবি উপহার দিলেও নিরাপদ পথে হাঁটতে রাজি নন অভিনেত্রী। বরং নিজেকে বারবার চ্যালেঞ্জে রেখে নতুনভাবে আবিষ্কার করাই তার লক্ষ্য। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নতুন দক্ষতা অর্জন করতে চান তিনি। শর্বরী বলেন, অভিনয়ে বৈচিত্র্যই একজন শিল্পীর সবচেয়ে বড় পরিচয়। তাতে পরিচালক-প্রযোজকদের কাছেও নতুন চরিত্রে আমাকে ভাবার সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন:
শীর্ষে আলিয়া

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন