‘মিস ওয়ার্র্ল্ড’-এ অংশ নিতে ভিয়েতনামে সামানজার

‘মিস ওয়ার্র্ল্ড’-এ অংশ নিতে ভিয়েতনামে সামানজার

ফন্ট সাইজ:

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এ অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করছেন বাংলাদেশের সামানজার সাঈদ। রোববার দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া বৈশ্বিক এই আসরে যোগ দিতে আজই ঢাকা ছাড়বেন তিনি। উড়াল দেয়ার আগে বৃহস্পতিবার বনানীতে আয়োজক প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’র সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানান তিনি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগে

স্নাতক শেষ করা সামানজার কৌতূহলবশত এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। প্রথমবার অংশ নিয়েই তিনি বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। তিনি বলেন, আমার একটাই চাওয়া- মঞ্চে উঠে যেন আত্মবিশ্বাস না হারাই। এতদিন যা শিখেছি এবং যেসব দক্ষতা অর্জন করেছি- তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই এখন আমার মূল লক্ষ্য। তিনি আরও জানান, মুকুট জয়ের পর থেকে ব্যক্তিত্ব উন্নয়ন ও আন্তর্জাতিক উপস্থাপনা নিয়ে নিবিড় গ্রুমিং সেশনে অংশ নিয়েছেন; যা তার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সামানজার শৈশব থেকেই গান, নাচ ও খেলাধুলার প্রতি আগ্রহী। তিনি টানা চার বছর কত্থক ও ভরতনাট্যম শিখেছেন। উল্লেখ্য, ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী ৫ই সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মধ্যদিয়ে পর্দা নামবে মিস ওয়ার্ল্ড-২০২৬’র। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে লড়াইয়ে অংশ নেবেন বাংলাদেশের সামানজার।


আরও পড়ুন:
শীর্ষে আলিয়া

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন