গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মালিক’ এবার এলো ওটিটি প্ল্যাটফরম ‘উৎসব’-এ। বৃহস্পতিবার রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী এ সিনেমাটি মায়ের সম্মান, অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত।
ওটিটিতে মুক্তি পেলো ‘মালিক’
স্টাফ রিপোর্টার
৮ আগস্ট (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
