গত এক বছর সিনেমাতেই মনোযোগী জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। টিভি নাটকের অভিনেত্রীদের মধ্যে তিনিই একের পর এক বাণিজ্যিক সিনেমায় দর্শকের সামনে আসছেন।
এর মাঝেই আগামী ২০শে আগস্ট ওটিটি প্ল্যাটফরম চরকিতে মুক্তি পাবে তার অভিনীত বিশেষ নাটক ‘ফাইসা গেছি’। নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। সাবিলা নূরের সঙ্গে এতে আরও অভিনয় করেছেন- দিব্য জ্যোতি, আরফান মৃধা শিবলু, করভী মিজান প্রমুখ।
আরও পড়ুন:
শীর্ষে আলিয়া
