বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ডেকোরেটর কর্মীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর মন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন (২৫) স্থানীয় জয়পুর বাজারের একটি ডেকোরেটর দোকানের ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, মন্দিয়া গ্রামের একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জা ও সাজসজ্জার কাজ করছিলেন আরাফাত। কাজের সময় অসাবধানতাবশত একটি খোলা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
