চট্টগ্রামের সীতাকুণ্ড ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ১০ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও ৬ জন সদস্যসহ মোট ৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিটি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ থেকে ১২ই আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৩ই আগস্ট। ১৬ই আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রাথমিক তালিকা নিয়ে আপিলের সুযোগ থাকবে ১৭ ও ১৮ই আগস্ট। আপিল শুনানি ও সিদ্ধান্ত গ্রহণের পর ২৩ ও ২৪শে আগস্ট চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২৫ থেকে ২৭শে আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। এরপর ৩০শে আগস্ট প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, ১০ই সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিটি জানিয়েছে, ভোট প্রদানের সময় প্রত্যেক সদস্যকে সমিতির নিজস্ব পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে।
