গ্যাস-বিদ্যুৎ সংকট

বিভিন্নস্থানে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ স্মারকলিপি

ফন্ট সাইজ:

গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গতকাল দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলী ঐক্য। এ সময় প্রধানমন্ত্রী বরাবর দেয়া স্মারকলিপিতে অবিলম্বে বিদ্যমান সংকট নিরসনের দাবি জানানো হয়।

স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম থেকে জানান, গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, অতিরিক্ত বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে সমাবেশ, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য চট্টগ্রাম মহানগর। বৃহস্পতিবার সকালে নগরীর লালদীঘি জেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খান। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। এতে বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, এলডিপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, লেবার পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের নেতারা একই দাবিগুলো পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দেয়া স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত বিল আদায় বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় গেজেট প্রকাশসহ জনদুর্ভোগ লাঘবে জরুরি ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গ্যাসের মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের ভুতুড়ে বিলের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার সকালে জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, ১১ দলীয় ঐক্যের আহ্বায়ক, মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান, জেলা নাগরিক পার্টির আহ্বায়ক আল-মামুনসহ জামায়াত ও এনসিপি’র নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। বাজার সিন্ডিকেট ইচ্ছামতো গ্যাসের মূল্য বৃদ্ধি করে চলেছে। এদিকে প্রশাসনসহ কারও কোনো ভ্রƒক্ষেপ নেই।

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, গাজীপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জামায়াতে ইসলামী গাজীপুর জেলা ও মহানগর শাখা। বৃহস্পতিবার বিকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেনÑ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহা. জামাল উদ্দীন, মহানগর সেক্রেটারি আ.স.ম. ফারুক, গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. শফিউদ্দিন, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানসহ জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গাজীপুরের অধিকাংশ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট বিরাজ করছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আবাসিক এলাকায় রান্নার কাজে গ্যাস না থাকায় পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে, অন্যদিকে শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেক কারখানা আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসন, ভুতুড়ে বিল বন্ধ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, কুমিল্লা মহানগরী। বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসক রোজি আক্তারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি পেশ করে। এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, আমার বাংলাদেশ পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তোফিক, মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান, খেলাফত মজলিস মহানগর সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল, ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মু কামরুজ্জামান সোহেল, কুমিল্লা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজির আহম্মেদ, মোহাম্মদ হোসাইন, মাওলানা লুৎফুর রহমান খান মাসুম।

ফেনীতে কোটি টাকার ভারতীয় মালামাল ও মাদক জব্দ

ফেনী প্রতিনিধি: ফেনীর ভারতীয় সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার বিজিবি ফেনী ব্যাটালিয়ন পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রি-পিস, ওষুধ, কসমেটিকস, চকলেট ও বিস্কুট জব্দ করে টহল দলের সদস্যরা। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা ও কাস্টমস কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এমএম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় রাখা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন