মৌলভীবাজারে ১১ দলের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান

ফন্ট সাইজ:

জ্বালানি তেল, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান কর্মসূচি মৌলভীবাজারে পালন করা হয়। গতকাল দুপুরে ১১ দলীয় ঐক্য মৌলভীবাজার জেলার উদ্যোগে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন ডিডি, এলজি, মৌলভীবাজার রুবেল মাহমুদ। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের জেলার আহ্বায়ক টিমের সদস্য ও জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা জামায়াত সেক্রেটারি মো. ইয়ামীর আলী, এনসিপি জেলা সেক্রেটারি মো. রুহুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা সভাপতি মো. আলাউদ্দিন শাহ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, মৌলভীবাজার পৌর জামায়াত আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন