রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

অভিযানের সময় ডিএমপি’র রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ২৮ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৭৪ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১১৫ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৫২ জন, সিটিটিসি ১১ জন এবং গোয়েন্দা বিভাগ এক জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১টি জিপগাড়ি, ১টি মোটরসাইকেল, ১টি অটোরিকশা, ১টি পানির মিটার, ১টি ল্যাপটপ, দু’টি সিপিইউ, ১টি হার্ডডিস্ক, ১টি মনিটর, ২১টি মোবাইল ফোন, ১৩৫টি সিমকার্ড, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তির সিল ও স্বাক্ষর সম্বলিত ৪১টি সিল, অফিসিয়াল লেটারহেড প্যাড ১২০ পাতা, ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ ও ৬০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়। ডিএমপি’র এই কর্মকর্তা বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন