‘মাহবুব আলী খান জনমানবের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন’

‘মাহবুব আলী খান জনমানবের কল্যাণে জীবন উৎসর্গ করেছেন’

ফন্ট সাইজ:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রিয়ার এডমিরাল মাহবুব আলী খান জনমানবের কল্যাণে তার জীবন উৎসর্গ করেছেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তার অবদান অপরিসীম। ফ্যাসিস্ট আওয়ামী সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুড়বাড়ি হওয়ায় এই এলাকাকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের বাবা রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের নামে সিলেটের চণ্ডিপুলের গোলচত্বরের নামকরণ করা হবে। তিনি বাংলাদেশের সম্পদ বাংলাদেশের সকল প্রতিযশা ব্যক্তিদের নামে সমগ্র বাংলাদেশে এসব ব্যক্তিদের স্মৃতি ধরে রাখতে এরকম কাজ করা হবে।

বৃহস্পতিবার বাদ জোহর বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ, যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি বিরাহিমপুরে পরিবারের পক্ষ থেকে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মরহুমের ভাতিজা এবং খান বাহাদুর ডা. আসাদ্দর আলী খান ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লি বাবর আলী খানের সভাপতিত্বে ও হাজী আছাদ উদ্দীন আছাদ এবং সুহেল ইবনে রাজার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, এসএমপি কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন