কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিষ্কার

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাল দলিল লেখার অভিযোগে দুই দলিল লেখককে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত দুই দলিল লেখক হলেন, উপজেলার বংকুরা গ্রামের নাসির উদ্দিন শেখ ও কাঠি গ্রামের মিজানুর রহমান বুলবুল শরীফ। গত মঙ্গলবার উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন তাদের সাময়িকভাবে বহিষ্কার করেন। একইসঙ্গে দুই দলিল লেখককে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি কোটালীপাড়া সাব-রেজিস্ট্রার অফিসে নাসির উদ্দিন শেখ ও মিজানুর রহমান বুলবুলসহ কয়েকজন দলিল লেখকের বিরুদ্ধে জাল দলিল লেখার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠার পর তদন্তে নামেন উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়ে তাদের সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃত দলিল লেখক মিজানুর রহমান বুলবুল ও নাসির উদ্দিন শেখ জানান, তারা ইতিমধ্যে নোটিশের লিখিত জবাব দিয়েছেন। কোটালীপাড়া উপজেলা সাব-রেজিস্ট্রার নূরে তোজাম্মেল হোসেন বলেন, দুই দলিল লেখক মিজানুর রহমান বুলবুল ও নাসির উদ্দিন শেখ দলিল রেজিস্ট্রির সময় জাল কাগজপত্র উপস্থাপন করার কারণে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়াও তাদের কেন স্থায়ীভাবে ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জন্য কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন