দৌলতখানে বিএনপি’র সংবাদ সম্মেলন

দৌলতখানে বিএনপি’র সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে গুজবসহ বিভিন্ন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দৌলতখান উপজেলা বিএনপি কার্যালয়ে সকাল ১১টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৮শে জুলাই দৌলতখান পৌরসভায় অনলাইন ডিজিটাল সেবা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হাফিজ ইব্রাহিমের বক্তব্যকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও অনলাইনে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বিবেচনা করে পৌরসভার আয় বৃদ্ধির লক্ষ্যে পৌর প্রশাসককে বিভিন্ন যানবাহন থেকে টোল ও পৌরকর আদায়ের নির্দেশনা দিয়েছিলেন। এ ছাড়া তিনি মেঘনা-তেঁতুলিয়ার তীর সংরক্ষণ ও ভাঙনরোধে বালু উত্তোলন না করার জন্য সে ব্যাপারে দৃঢ় অবস্থান নেন। কিন্তু একটি মহল গভীর চক্রান্ত হিসেবে সংসদের বক্তব্যকে বিকৃত করে জনসাধারণকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে। এ সময় উপজেলা বিএনপি সভাপতি আবদুল মান্নান মিয়া, সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, গোলাম কবির স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, পৌর বিএনপি’র সহ-সভাপতি আবুল বসির মেম্বার, হাজী আকবর, উপজেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন জহির, সদস্য- সচিব আবুহেনা রিয়াজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন