সীমান্তে ৮১ লাখ টাকার ওষুধ জব্দ

সীমান্তে ৮১ লাখ টাকার ওষুধ জব্দ

ফন্ট সাইজ:

শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী পানিহাতা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। গতকাল ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করে। বিজিবি জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশলে সীমান্ত দিয়ে ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদে টহল দল অভিযান চালালে চোরাকারবারিরা ওষুধ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ওষুধগুলো জব্দ করা হয়। উদ্ধার করা ওষুধের আনুমানিক সিজার মূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম রোধে কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন