জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে

ফন্ট সাইজ:

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর দ্বিতীয় বার্ষিকী। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছিল বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। দিনের শুরুতে হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেছেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মো: খালেদ।

হাইকমিশনের বাংলাদেশ গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, এর তাৎপর্য এবং দেশ গঠনে এর প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। আলোচনা পর্বে স্বাগত বক্তব্য দিয়েছেন কনস্যুলার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান মিস আয়েশা আক্তার। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানভিত্তিক কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। এদিনের আলোচনায় অংশ নিয়েছিলেন প্রথম সচিব (কনস্যুলার) মোহাম্মদ জিল্লুর রহমান এবং সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রাশেদুজ্জামান রঞ্জু।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন