সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা কারাগারে

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা কারাগারে

ফন্ট সাইজ:

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা, পিপার স্প্রে করার মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদনের উপর শুনানির দিন রাখা হয়েছে বৃহস্পতিবার।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য এ দিন রাখেন বলে তথ্য দিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন।
এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে জগলুল পাশাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার ডিবি’র অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জগলুল পাশার বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা, পিপার স্প্রে করার মামলায় বুধবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন পুলিশের গুলশান জোনাল টিমের ইন্সপেক্টর আনোয়ার হোসেন। এ ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ‘জাল নথি প্রস্তুত ও আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়ার’ অভিযোগ রয়েছে জগলুল পাশার বিরুদ্ধে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন