সিলেট শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর শহীদুল আলম

ফন্ট সাইজ:

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মো. শহীদুল আলম। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা মো. শহীদুল আলমকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। মুহাম্মদ শহীদুল আলম ১৬তম বিসিএস পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হন। পরে ঈশ্বরদী সরকারি কলেজে দর্শন বিভাগের প্রভাষক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেট এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার ও বিয়ানীবাজার সরকারি কলেজে অধ্যাপনা করেন। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের শ্রীধর পাশা গ্রামের বড়হাটির এক মুসলিম সম্ভ্রান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন।

তার পিতা মরহুম মোহাম্মদ ইউনুস আলী ও মাতা সৈয়দা জয়গুন নেছা। মোহাম্মদ শহীদুল আলম সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন