উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নুনুজিয়া (৮) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পের এফ/৫ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ভারী বৃষ্টির সময় পাহাড়ের ঢাল ধসে একটি রোহিঙ্গা পরিবারের শেল্টারের ওপর মাটি পড়ে। এতে নুনুজিয়া মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুনুজিয়া ক্যাম্প-১৩-এর এফ/৫ ব্লকের বাসিন্দা জমির হোসেনের মেয়ে। প্রতি বছরের মতো এবারো বর্ষা মৌসুমে উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ধসের ঝুঁকি বেড়েছে। অতীতেও বিভিন্ন ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় নারী-শিশুসহ বহু রোহিঙ্গার প্রাণহানির পাশাপাশি অসংখ্য শেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার উদ্যোগ থাকলেও অনেক পরিবার এখনো ঝুঁকিপূর্ণ এলাকাতেই বসবাস করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন