সিরাজগঞ্জের বেলকুচিতে জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ সিয়াম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর সমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম চর সমেশপুর গ্রামের সুরুজ্জামানের ছেলে ও সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বেলকুচি থানার ওসি ইমাম জাফর এ বিষয়টি নিশ্চিত করে জানান, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে জমিতে ধান রোপণ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি মাটিতে নুয়ে পড়েন। পরে আশপাশে থাকা কৃষকরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
৬ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
