শহীদ কাইয়ুমের পরিবারকে সহায়তা নিশ্চিত করা হবে

ফন্ট সাইজ:

শহীদ আব্দুল কাইয়ুমের পরিবারকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। তিনি বলেন, সরকার শহীদ পরিবারের জন্য যে সুযোগ-সুবিধা দিচ্ছেন, কাইয়ুমের পরিবারও যেন তা পায়, সে লক্ষ্যে প্রশাসন প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে। গতকাল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ছাত্র-জনতার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, শহীদ আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সম্মাননা প্রদান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সকালে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে ক্যাম্পাস গেট, গোলচত্বর ও শহীদ মিনার প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আব্দুল কাইয়ুমকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় এবং তার মায়ের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। আলোচনা সভা শেষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম। এ ছাড়া শহীদ আব্দুল কাইয়ুমের মা, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শহীদ আব্দুল কাইয়ুমের কথা স্মরণ করে অশ্রুসিক্ত কণ্ঠে তার মা বলেন, “আমার ছেলের কথা আমি বলতে চাই, আমার ছেলে কখনো শেষ হবে না। আমি মনে করি আমার ছেলের মতো আর দ্বিতীয় কেউ হতে পারবে না। আমার ছেলের জন্য বিশ্ববিদ্যালয়ের সবাই এত বড় একটা আয়োজন করেছে এটার জন্য আমি খুশি।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন