জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে দু’দেশের মধ্যে বুধবার সকাল থেকেই বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, বুধবার জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে কাস্টমস ও বন্দরের কার্যক্রম। বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
জুলাই গণ-অভ্যুত্থান দিবস, বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
৬ আগস্ট (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
