গুঞ্জন নিয়ে মুখ খুললেন নোরা

গুঞ্জন নিয়ে মুখ খুললেন নোরা

ফন্ট সাইজ:

কয়েক মাস ধরেই বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে মরক্কোর জাতীয় ফুটবল দলের গোলরক্ষক ইয়াসিন বুনোর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, মরক্কোর কাসাব্লাঙ্কার আইন দিয়াব এলাকায় দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই এই জল্পনা জোরালো হয়। যদিও সে সময় কেউই এ বিষয়ে মুখ খোলেননি। সম্প্রতি ‘দ্য ক্রিস ফেড শো’তে অতিথি হয়ে এ গুঞ্জন নিয়ে কথা বলেন নোরা। অনুষ্ঠানের সঞ্চালক সরাসরি জানতে চান, বুনোর সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনে কোনো সত্যতা আছে কি না? জবাবে হেসে নোরা বলেন, হ্যাঁ, ও আমার বন্ধু। খুবই ভালো বন্ধু। এরপর বুনোর প্রশংসা করে তিনি বলেন, ও অসাধারণ একজন মানুষ। আমার মতে, এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা গোলকিপার।

একইসঙ্গে নোরা স্পষ্ট করে দেন, তাদের সম্পর্ক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। নোরা আরও জানান, বুনোর সঙ্গে তার পরিচয় বহু দিনের। কয়েক মাস আগে আবার তাদের যোগাযোগ শুরু হয়েছে। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক মজা করে বলেন, দু’জনকে একসঙ্গে বেশ মানাবে। মন্তব্যটি শুনে নোরা কিছুটা লজ্জা পেলেও সম্পর্ক নিয়ে আর কোনো ইঙ্গিত দেননি। এদিকে, বুনোর ব্যক্তিগত জীবন নিয়েও সম্প্রতি নানা গুঞ্জন ছড়িয়েছে। মরক্কোর কয়েকটি সংবাদমাধ্যমে তার স্ত্রী ইমানে খাল্লাদের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশিত হলেও এ বিষয়ে এখন পর্যন্ত বুনো বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন