চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন

ফন্ট সাইজ:

চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রমকে আরও স্বচ্ছ, কার্যকর ও যুগোপযোগী করতে ১৫ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নতুন বোর্ডে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ২৯শে জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আসলাম মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী বোর্ডটি পুনর্গঠন করা হয়েছে। নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। আর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়াও বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছেনÑ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, অভিনেত্রী কাজী নওশাবা, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন